রাবি শিক্ষার্থীরা পাবেন চার্জ ও ফি মুক্ত বিশেষ ডেবিট কার্ড

রাবি শিক্ষার্থীরা পাবেন চার্জ ও ফি মুক্ত  বিশেষ ডেবিট কার্ড
২৯ এপ্রিল, ২০২৬ ২০:০৮  

বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশি ও আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা (টাকা ও ডলার উভয় মুদ্রায়), ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের মতো শিক্ষা, চিকিৎসা ও ক্যারিয়ার বান্ধব একটি বিশেষ কাস্টমাইজড এটিএম কার্ড পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আগামী মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে বুথ স্থাপন করে এই কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

২৯ এপ্রিল, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির।

তিনি জানান, এই কার্ডের সব ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। এর বার্ষিক ফি-ও মওকুফ করা হয়েছে। এটি ক্যাম্পাসে বিতরণের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তীতে ব্যাংকের আলুপট্টি শাখা থেকেও সংগ্রহ করতে পারবেন।

জানা গেছে, রাবি শিক্ষার্থীদের জন্য কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং এটি পেতে বিশেষ কোনো নথিপত্রের প্রয়োজন হবে না। যেসব শিক্ষার্থীর আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড রয়েছে, তারাও নতুন এই কার্ডটি নিতে পারবেন। তবে সে ক্ষেত্রে শিক্ষার্থীর বর্তমান অ্যাকাউন্টটি স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে হবে।

এই অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা স্টুডেন্ট ফাইল ওপেনসহ উচ্চশিক্ষার বিভিন্ন প্রয়োজনীয় কাজের পাশাপাশি হজ ও ওমরাহ পালনের সময়ও বিদেশে ব্যবহার করা যাবে। 

ডিবিটেক/এমআর/এমইউএম