ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জন হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুর: ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে দাদি ও ফুফুসহ ৩ জন হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্যাকে র্যাব-১০ ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে। চাকরিচুতিসহ নানা মানসিক বিকারগ্রস্ততা থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের কলা বাগান […] The post ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জন হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraba

ফরিদপুর: ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে দাদি ও ফুফুসহ ৩ জন হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্যাকে র্যাব-১০ ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে। চাকরিচুতিসহ নানা মানসিক বিকারগ্রস্ততা থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের কলা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রক্ত মাখা কোদালটিও উদ্ধার করা হয়ে। রাতে তিনজনকে হত্যা করে পলাতক অবস্থায় থাকা আকাশকে ১০ ঘণ্টা পর গ্রেফতার হয়।
মঙ্গলবার দুপুরে দুইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, পারিবারিক নানা কারনে হতাশা থেকে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার ও গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করলেও গ্রেফতারের পর তার আচরণে এমন কিছু বোঝা যায় না বলে জানান পুলিশ সুপার। আদালতের মাধ্যমে তার মানসিক অসুস্থার বিষয়টি পরীক্ষা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় আকাশ মোল্যাকে আসামি করে নিহত কাবুলের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার দাদি আমেনা বেগম, ফুফু রাহেলা বেগমের ওপর কোদাল নিয়ে চড়াও হয়। এ সময় প্রতিবেশি কাবুল আহমেদ তাকে প্রতিহত করতে এগিয়ে আসলে তার উপরও হামলা করে আকাশ। কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনেরই মাথা থেতলে হত্যা করে পালিয়ে যায় আকাশ। রাতেই মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
The post ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জন হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







