চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ লাখ টাকা যৌতুকের দাবি পূরণ করতে না পারার অভিযোগে সুমাইয়া আক্তার জামিলা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মা […] The post চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraba

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ লাখ টাকা যৌতুকের দাবি পূরণ করতে না পারার অভিযোগে সুমাইয়া আক্তার জামিলা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মা মোসা. রুনা বেগম।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কানসাটের আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়ার বিয়ে হলেও গত ৩০ অক্টোবর তিনি ১ নম্বর আসামি রিপন আলীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই অভিযুক্ত আসামীরা ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত সোমবার (২৭ এপ্রিল) রাতে স্বামী রিপন আলী
সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোর ৬টার দিকে ২ নম্বর আসামি মাহাবুর রহমান সুমাইয়ার অসুস্থতার কথা বলে তার মাকে শ্বশুরবাড়ি নিয়ে গেলে নিহতের মা সেখানে গিয়ে বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের মা রুনা বেগমের দাবি, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
শিবগঞ্জ থানার উপ-পরিসর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহের গলায় এবং বাম চোয়ালের নিচে আঘাতের চিহ্ন আছে। আমরা সকাল ১০টার দিকে বাড়ির উঠানে দড়ির খাটিয়ার ওপর শোয়ানো অবস্থায় মরদেহটি পাই।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
The post চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







