কুড়িগ্রামে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩

‎কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরীর উপজেলায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীর হাটের বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন। এদের মধ্যে নুরনবী ও […] The post কুড়িগ্রামে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

কুড়িগ্রামে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩
২৯ এপ্রিল, ২০২৬ ০৪:২০  

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরীর উপজেলায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীর হাটের বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন। এদের মধ্যে নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা ভাতিজি। তারা চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন। রংপুর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার ব্যাপারী হাট এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুই যাত্রীসহ চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া, আহত হন ১১ জন।

‎দুর্ঘটনার পর পরই পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের রংপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের ১১ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎স্থানীয়দের দাবি, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ চলছে।

The post কুড়িগ্রামে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.