নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে টিএসসি থেকে ধরে থানায় সোপর্দ

ঢাকা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির কয়েক নেতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে টিএসসি এলাকায় ওই ছাত্রলীগ কর্মীকে দেখতে পেয়ে আটক করেন ছাত্রশক্তির নেতারা। আটক সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম এম. সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। […] The post নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে টিএসসি থেকে ধরে থানায় সোপর্দ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে টিএসসি থেকে ধরে থানায় সোপর্দ
২৯ এপ্রিল, ২০২৬ ০০:৩০  

ঢাকা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির কয়েক নেতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে টিএসসি এলাকায় ওই ছাত্রলীগ কর্মীকে দেখতে পেয়ে আটক করেন ছাত্রশক্তির নেতারা।

আটক সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম এম. সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করায় তার নামে আগেই দু’টি মামলা ছিল বলে জানা গেছে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে সাকিবকে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা স্যারের (প্রক্টর) সঙ্গে কথা বলে ওর নামে মামলা আছে কি না যাচাই করব। যদি মামলায় ওর নাম থাকে, তাহলে সেই মামলায় চালান দিব। আর না হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।’

ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল বলেন, ‘আজ টিএসসিতে আমরা একটা ছেলেকে নোটিশ করি যে, ১৫ জুলাই হামলাকারীদের মধ্যে একজন ছিল এবং ৩ আগস্ট পর্যন্ত সে অনেক সহিংসতামূলক পোস্ট দিয়েছে। এছাড়া সবাইকে হুমকির উপরে রেখেছে। তার ফেসবুক অ্যাক্টিভিটিও খুবই ন্যাক্কারজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রক্টোরিয়াল টিমকে ডেকে তাদের গাড়িতে করেই শাহবাগ থানায় আসি এবং শাহবাগ থানায় দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘তিনি আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। শাহবাগ থানায় তার নামে আগে দু’টি মামলা ছিল। সেই মামলায় ওর নাম আছে। সেই মামলাতেই ওকে গ্রেফতার করেছে পুলিশ।’

The post নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে টিএসসি থেকে ধরে থানায় সোপর্দ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.