ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭২
ঢাকা: মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করা হয়। এসময় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি সামুরাই, ২টি চাপাতি ও নগদ […] The post ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭২ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraban

ঢাকা: মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করা হয়। এসময় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি সামুরাই, ২টি চাপাতি ও নগদ ২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
ডিসি মিডিয়া বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৭ জন ও হাতিরঝিল থানায় ৮ জন রয়েছেন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
The post ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭২ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







