হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫৬৪ শিশু। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে […] The post হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫৬৪ শিশু।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে এক এবং সন্দেহজনক হামে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৫৬৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৪৩ শিশু এবং সন্দেহজনক হামে ১৪২১ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৪৬০৩ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৯৫৫ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২৫৯ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২১৬ জন এবং নিশ্চিত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
The post হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







