টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল: টাঙ্গাইলে জ্বালানি তেল কম দেওয়া ও পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের আমিনবাজার ও ভিক্টোরিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে আমিনবাজার এলাকার এম. আরফান খান অ্যান্ড কোং […] The post টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
২৮ এপ্রিল, ২০২৬ ২১:৪৫  

টাঙ্গাইল: টাঙ্গাইলে জ্বালানি তেল কম দেওয়া ও পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের আমিনবাজার ও ভিক্টোরিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে আমিনবাজার এলাকার এম. আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে চার্জার ফ্যানের দাম বেশি নেওয়ার অভিযোগে ভিক্টোরিয়া রোডের মারুফ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী হানিফ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানটি পরিচালনা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘টাঙ্গাইল শহরের আমিনবাজার এলাকায় এম. আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পাওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, তীব্র গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে শীতের সময় কিনে রাখা ৪ হাজার ১০০ টাকার চার্জার ফ্যান ৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করার অপরাধে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত মারুফ ইলেকট্রিক্সের স্বত্বাধিকারী হানিফ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

The post টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.