মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে সরকার: আমিনুল হক

ঢাকা: সমাজের শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে রূপনগর থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিশোর গ্যাং, […] The post মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে সরকার: আমিনুল হক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে সরকার: আমিনুল হক
২৮ এপ্রিল, ২০২৬ ২১:৪৫  

ঢাকা: সমাজের শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে রূপনগর থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে সামাজিক নৈতিক অবক্ষয় রুখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরের মানুষকে একমত হয়ে কাজ করতে হবে। যেখানেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি দেখা দেবে, সেই সব স্থান দ্রুত চিহ্নিত করে তা নির্মূল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে মাদকের বিস্তার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদের শিকড়সহ উপড়ে ফেলতে হবে। নতুন প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এখন সময়ের দাবি।

বক্তব্যে তিনি তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়েও গুরুত্ব দেন। আমিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যের পাশাপাশি অনেক মিথ্যাও ছড়িয়ে পড়ে, তাই সবাইকে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে এবং মিথ্যার প্রতিবাদ করতে হবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মব বা যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশসহ অন্যান্য বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে রূপনগর থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে সরকার: আমিনুল হক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.