নির্বাচনি সংস্কারে বিএনপিকে ১৯ সুপারিশ ইইউ পর্যবেক্ষক মিশনের

ঢাকা: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্বাচনি সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এসময় নির্বাচনি সংস্কার সংক্রান্ত ১৯টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা হস্তান্তর করে তারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। […] The post নির্বাচনি সংস্কারে বিএনপিকে ১৯ সুপারিশ ইইউ পর্যবেক্ষক মিশনের f

নির্বাচনি সংস্কারে বিএনপিকে ১৯ সুপারিশ ইইউ পর্যবেক্ষক মিশনের
২৮ এপ্রিল, ২০২৬ ২১:৪০  

ঢাকা: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্বাচনি সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এসময় নির্বাচনি সংস্কার সংক্রান্ত ১৯টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা হস্তান্তর করে তারা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইভার্স ইজাবসের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়।

বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইইউ প্রতিনিধি দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনার একপর্যায়ে ইইউ প্রতিনিধি দল বিএনপির কাছে নির্বাচনি সংস্কার সংক্রান্ত ১৯টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা হস্তান্তর করে। এই ১৯টি সুপারিশের মধ্যে ৬টিকে অগ্রাধিকারমূলক সুপারিশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ড. মাহদী আমিনসহ অন্যান্য শীর্ষ নেতারা।

মূলত নির্বাচন পরবর্তী মূল্যায়ন এবং আগামী দিনে বাংলাদেশে একটি টেকসই ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই সুপারিশগুলো দেওয়া হয়েছে।

The post নির্বাচনি সংস্কারে বিএনপিকে ১৯ সুপারিশ ইইউ পর্যবেক্ষক মিশনের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.