ফিশিং বোটে মাছের পরিবর্তে সিমেন্ট, আটক ১৪

কক্সবাজার: মাছ ধরার বোটে গোপনে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারে পাচারের সময় ১৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় ৯০০ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আটক হওয়া ব্যক্তিরা […] The post ফিশিং বোটে মাছের পরিবর্তে সিমেন্ট, আটক ১৪ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ফিশিং বোটে মাছের পরিবর্তে সিমেন্ট, আটক ১৪
২৮ এপ্রিল, ২০২৬ ২১:৩০  

কক্সবাজার: মাছ ধরার বোটে গোপনে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারে পাচারের সময় ১৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় ৯০০ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. জাফর (৪৫), সম্পদ দাশ (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. রবিউল আলম, চাঁন মিয়া (৩৯), মো. ইলিয়াস (৪২), মো. রিপন (২৬), মো. আরিফ (২৫), মো. আলাউদ্দিন (২৬), মো. নওয়াব (৪৫), মো. মামুন (২৬), মো. আরমান (১৯) ও মো. মান্নান (২২)। তাদের অধিকাংশই চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৯০০ বস্তা সিমেন্টসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২)-এর যৌথ অভিযানে উখিয়ার বালুখালী সংলগ্ন এলাকা থেকে পাচার চক্রের অন্যতম মূল হোতা মো. আজিম উল্লাহকে (৩৯) গ্রেফতার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম উল্লাহ দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তিনি মিয়ানমারে অবস্থানকারী আনোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে পণ্যের চাহিদা নিয়ে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়ার বিভিন্ন অসাধু বোট মালিকের সহযোগিতায় এসব পণ্য পাচার করতেন। পাচারকৃত পণ্য নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র কাছে সরবরাহ করা হতো বলেও জানা গেছে।

এ ছাড়া পাচারের বিনিময়ে তিনি মাদক ও বিদেশি সিগারেটসহ অন্যান্য নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টাও করতেন। তার ব্যবহৃত মোবাইলফোন বিশ্লেষণ করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তিনি।

The post ফিশিং বোটে মাছের পরিবর্তে সিমেন্ট, আটক ১৪ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.