ব্যাংক এশিয়ার অতিরিক্ত এমডি জিয়াউল হাসান মোল্লা

ঢাকা: ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে উন্নীত করা হয়েছে। ২০১৮ সাল থেকে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রধান ঋণ কর্মকর্তা, […] The post ব্যাংক এশিয়ার অতিরিক্ত এমডি জিয়াউল হাসান মোল্লা first appeared on সারাবাংলা: লেট

ব্যাংক এশিয়ার অতিরিক্ত এমডি জিয়াউল হাসান মোল্লা
২৮ এপ্রিল, ২০২৬ ২১:৩০  

ঢাকা: ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে উন্নীত করা হয়েছে।

২০১৮ সাল থেকে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রধান ঋণ কর্মকর্তা, এজেন্ট ব্যাংকিং প্রধান, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও কমপ্লায়েন্স কর্মকর্তা এবং ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মোল্লা করপোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, এসএমই ও রিটেইল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি খাতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। ২০১৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদানের পর থেকে তিনি ব্যবসা উন্নয়ন, ঋণ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বর্তমানে তিনি ২০২২-২০২৬ মেয়াদে Association of Anti Money Laundering Compliance Officers of Banks in Bangladesh-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাংকিং খাতে সুশাসন ও বেস্ট প্র্যাকটিস উন্নয়নে কাজ করছেন।

The post ব্যাংক এশিয়ার অতিরিক্ত এমডি জিয়াউল হাসান মোল্লা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.