চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ২ বগিতে আগুন

চট্টগ্রাম: নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় ট্রেনের দু’টি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দেয় বলে অভিযোগ স্থানীয়দের। বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, ‘নগরীর বাংলাবাজার এলাকায় রেললাইনগুলোতে বেশকিছু পরিত্যক্ত বগি […] The post চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ২ বগিতে আগুন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংল

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ২ বগিতে আগুন
২৮ এপ্রিল, ২০২৬ ২১:২০  

চট্টগ্রাম: নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় ট্রেনের দু’টি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দেয় বলে অভিযোগ স্থানীয়দের।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, ‘নগরীর বাংলাবাজার এলাকায় রেললাইনগুলোতে বেশকিছু পরিত্যক্ত বগি রাখা আছে। সেখানে দু’টি বগিতে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নেভানো হয়। বগি দু’টির ভেতরে তেমন আসবাব ছিল না।’

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরবর্তী সময়ে জানানো হবে।

The post চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ২ বগিতে আগুন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.