আইআরএফ’র সভাপতি মওলা, সম্পাদক গিয়াস

ঢাকা: বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ […] The post আইআরএফ’র সভাপতি মওলা, সম্পাদক গিয়াস first appeared on সারাবাংলা: লেটেস্ট ব

আইআরএফ’র সভাপতি মওলা, সম্পাদক গিয়াস
২৮ এপ্রিল, ২০২৬ ২১:২০  

ঢাকা: বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৫১ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে গোলাম মওলা ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক রূপালী বাংলাদেশের রহিম শেখ পান ১৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার মোহাম্মদ ইব্রাহিম আলী পান ১৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া যুগ্ম সম্পাদক পদে রাইজিংবিডি ডটকমের মো. নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজবিডি ডটকমের মো. আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে কার্যনির্বাহী কমিটির দুই সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মো. শাহ আলম নূর ও আজিবুল হক।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আইআরএফ’র প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আইআরএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী ভুঁইয়া এবং সিএমজেএফ সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন।

The post আইআরএফ’র সভাপতি মওলা, সম্পাদক গিয়াস first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.