দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকসহ গ্রেফতার ৩

হিলি (দিনাজপুর): দিনাজপুরে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ২৪৪ বোতল ফেন্সিডিল-সমজাতীয় মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার (২৭ এপ্রিল) রাত ও মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানা এলাকায় অভিযান দু’টি পরিচালিত হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৩ (সিপিসি-১), […] The post দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকসহ গ্রেফতার ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর |

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকসহ গ্রেফতার ৩
২৮ এপ্রিল, ২০২৬ ২১:০৫  

হিলি (দিনাজপুর): দিনাজপুরে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ২৪৪ বোতল ফেন্সিডিল-সমজাতীয় মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার (২৭ এপ্রিল) রাত ও মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানা এলাকায় অভিযান দু’টি পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৩ (সিপিসি-১), দিনাজপুর ক্যাম্পের একটি দল কোতোয়ালি থানার ভবাইনগর এলাকায় জামাল অটো রাইস মিলের সামনে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ৬৬ বোতল এসকাফ ও ৯৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ ভবানীপুর এলাকার মোস্তাফিজার রহমান (৩০) ও গহনগাছ এলাকার ফিরোজ কিবরিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার দক্ষিণ সাদিপুর গ্রামের মমিনুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬৬ বোতল এসকাফ ও ১৩ বোতল ফেন্সিগ্রিপ উদ্ধার করা হয়। এ সময় দুলাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ সর্বদা বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

The post দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকসহ গ্রেফতার ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.