নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর। মঙ্গলবার (২৮এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহীদ শাহ নেওয়াজ হলসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ […] The post নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর।
মঙ্গলবার (২৮এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহীদ শাহ নেওয়াজ হলসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দু’জন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। এক পর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। দুর্বৃত্তরা ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল।
তিনি আরও জানান, পরে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, ‘গুলির ঘটনা শুনে হাসপাতালে আসি। গুলিবিদ্ধ ব্যক্তি মারা গেছেন। তার পরিচয়সহ বিস্তারিত ঘটনার জানার চেষ্টা চলছে।’
The post নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







