অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা, নাতিসহ গ্রেফতার ৩

হিলি (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনলাইন জুয়া ও মাদকের নেশায় ঋণে জর্জরিত হওয়া নাতি টাকা জোগাড় করতে নিজের দাদিকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) আনোয়ার […] The post অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা, নাতিসহ গ্রেফতার ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ |

অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা, নাতিসহ গ্রেফতার ৩
২৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩০  

হিলি (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনলাইন জুয়া ও মাদকের নেশায় ঋণে জর্জরিত হওয়া নাতি টাকা জোগাড় করতে নিজের দাদিকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার মূল পরিকল্পনাকারী নিহতের নাতি ফজলে রাব্বি (২৯) অনলাইন জুয়া ও মাদকাসক্তির কারণে ঋণে জর্জরিত ছিলেন। ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে তিনি সহযোগীদের নিয়ে দাদির বাড়িতে চুরির পরিকল্পনা করেন। সহযোগীদের আশ্বস্ত করেন, এটি পারিবারিক বিষয় হওয়ায় ধরা পড়লেও ঘরোয়া উপায়ে মীমাংসা করা সম্ভব হবে।

এরপর গত ২১ এপ্রিল বিকেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনজন অলেদা বেওয়ার (৭০) ঘরে প্রবেশ করে। সে সময় তার মেয়ে (রাব্বির ফুফু) কর্মস্থলে ছিলেন। বৃদ্ধাকে একা পেয়ে তারা তার মুখ ও হাত-পা স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে সোমবার (২৭ এপ্রিল) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার শাখা ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার সাভারের আশুলিয়া এলাকা থেকে ফজলে রাব্বি ও মসফিকুর রহমান রাজ (৩৪) গ্রেফতার হন। একই দিনে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকা থেকে নাজমুল হুদা শান্ত (২৬) গ্রেফতার হন।

পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি স্বর্ণের হার, এক জোড়া চেইন, এক জোড়া বালা, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা এবং এক জোড়া রূপার নুপুর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আলমগীর হোসেন ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শহিদুল ইসলাম।

পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

The post অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা, নাতিসহ গ্রেফতার ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.