তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার তৃতীয় দফা রিমান্ডে
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম এবং কেয়ারটেকার মো. চান মিয়া-কে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে পুলিশ তাদের ঢাকার […] The post তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার তৃতীয় দফা রিমান্ডে first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sara
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম এবং কেয়ারটেকার মো. চান মিয়া-কে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চার দিনের রিমান্ড শেষে পুলিশ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম প্রত্যেকের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ১৯ এপ্রিল মহিদুল ইসলাম-কে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত প্রথম দফায় চার দিনের রিমান্ড অনুমোদন দেন। এরপর ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।
The post তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার তৃতীয় দফা রিমান্ডে first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







