ফেডারেশন কাপ থেকে আবাহনীর বিদায়

দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফেডারেশন কাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই। টিকে থাকার কঠিন সমীকরণ মিলাতে হলো পিডব্লিউডি’র বিপক্ষে জিততেই হতো। কিন্তু উল্টো ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে গতবারের রানার্সআপ আবাহনীর। মঙ্গলবার কিংস অ্যারেনাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন […] The post ফেডারেশন কাপ থেকে আবাহনীর বিদায় first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ফেডারেশন কাপ থেকে আবাহনীর বিদায়
২৮ এপ্রিল, ২০২৬ ১৯:১৫  

দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফেডারেশন কাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই। টিকে থাকার কঠিন সমীকরণ মিলাতে হলো পিডব্লিউডি’র বিপক্ষে জিততেই হতো। কিন্তু উল্টো ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে গতবারের রানার্সআপ আবাহনীর।

মঙ্গলবার কিংস অ্যারেনাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন পিডব্লিউডির খেলোয়াড় মোহাম্মদ আবদুল্লাহ। তার করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় পিডব্লিউডির।

এই হারের ফলে চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপ থেকে বিদায় নিতে হচ্ছে আবাহনীকে। অন্যদিকে জয় পেয়ে পিডব্লিউডির পয়েন্ট দাঁড়িয়েছে ৬। এখন তাদের ভাগ্য নির্ভর করছে রহমতগঞ্জ ও ইয়ংম্যানস ক্লাবের মধ্যকার ম্যাচের ওপর। সেই ম্যাচে রহমতগঞ্জ হেরে গেলে পিডব্লিউডির জন্য খুলে যেতে পারে পরবর্তী পর্বের দরজা।

ফেডারেশন কাপে ইতিহাসের সফলতম দল আবাহনী—১২ বার শিরোপা জিতেছে তারা। গতবারও রানার্সআপ হয়েছে দলটি। সেই দলটা কিনা এবার এভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায়! অবশ্য ফেডারেশন কাপে ব্যর্থ হলেও প্রিমিয়ার লিগে বেশ ভালো অবস্থানে আছে আবাহনী। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে টিকে আছে দলটি।

The post ফেডারেশন কাপ থেকে আবাহনীর বিদায় first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.