অটোমেটেড পদ্ধতিতে ৭২ হাজার রিটার্ন অডিটে নির্বাচন

ঢাকা: রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করতে ঝুঁকি-ভিত্তিক মানদণ্ডে অটোমেটেড পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থায় ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান। এর আগে, […] The post অটোমেটেড পদ্ধতিতে ৭২ হাজার রিটার্ন অডিটে নির্বাচন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarab

অটোমেটেড পদ্ধতিতে ৭২ হাজার রিটার্ন অডিটে নির্বাচন
২৮ এপ্রিল, ২০২৬ ১৮:৪৫  

ঢাকা: রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করতে ঝুঁকি-ভিত্তিক মানদণ্ডে অটোমেটেড পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থায় ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।

এর আগে, প্রথম পর্যায়ে ২০২৫ সালের জুলাই মাসে র‍্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।

এনবিআর জানায়, নতুন এই পদ্ধতিতে নির্দিষ্ট ঝুঁকি-ভিত্তিক মানদণ্ড অনুসরণ করে প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় এতে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।

সংস্থাটি বলছে, দীর্ঘদিন ধরে করদাতা ও সুশীল সমাজের পক্ষ থেকে অডিট নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার যে দাবি ছিল, এই অটোমেটেড ব্যবস্থা সেই প্রত্যাশা পূরণ করবে।

এছাড়া, অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনবিআরের মতে, এ উদ্যোগ একদিকে যেমন স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post অটোমেটেড পদ্ধতিতে ৭২ হাজার রিটার্ন অডিটে নির্বাচন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.