যেকোনো পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকবে রাশিয়া ও ইরান: রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়া ও ইরান যেকোনো পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। কিরগিজস্তানে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিকের সঙ্গে এক বৈঠকে আন্দ্রেই বেলোসভ এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে মিডলইস্ট আই এ তথ্য  জানিয়েছে। বৈঠকে বেলোসভ বলেন, ‌‘পরিস্থিতি যেদিকেই যাক না […] The post যেকোনো পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকবে রাশিয়া ও ইরান: রুশ প্রতিরক্ষামন্ত্রী first appeared on সারাবা

যেকোনো পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকবে রাশিয়া ও ইরান: রুশ প্রতিরক্ষামন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১৮:৩০  

রাশিয়া ও ইরান যেকোনো পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ।

কিরগিজস্তানে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিকের সঙ্গে এক বৈঠকে আন্দ্রেই বেলোসভ এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে মিডলইস্ট আই এ তথ্য  জানিয়েছে।

বৈঠকে বেলোসভ বলেন, ‌‘পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আমাদের পারস্পরিক সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।’ তিনি ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন তিনি বলেন, রাশিয়া বর্তমান সংকট নিরসনে কূটনৈতিক পন্থার ওপর গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে যেকোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

জবাবে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিক আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের পাশে দাঁড়ানোর জন্য এবং দুই পক্ষের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে চলা প্রায় ৪০ দিনের মার্কিন-ইসরায়েলি হামলার পর একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইরানের বন্দর ও জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘অবরোধ’ অব্যাহত রয়েছে। ইরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতির মধ্যেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিন দিন আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে দুই দেশের পক্ষ থেকেই চলমান সংকট ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং নিজেদের সমুদ্রসীমা রক্ষায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই অবৈধ অবরোধ প্রত্যাহার না করা হবে, ততক্ষণ ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার প্রতিনিধিও সম্প্রতি মন্তব্য করেছেন, সামরিক শক্তি প্রদর্শন এবং নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর আধিপত্য বিস্তারের মার্কিন নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

The post যেকোনো পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকবে রাশিয়া ও ইরান: রুশ প্রতিরক্ষামন্ত্রী first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.