শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির ৭ নেতাকে শোকজ

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির দুই নেতাসহ মোট ৭ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির দফতর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা-এর সই করা […] The post শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির ৭ নেতাকে শোকজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraba

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির ৭ নেতাকে শোকজ
২৮ এপ্রিল, ২০২৬ ১৮:২৫  

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির দুই নেতাসহ মোট ৭ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির দফতর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা-এর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকজ প্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলা উত্তর এনসিপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম তামিম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউল ইসলাম। এ ছাড়া একই কমিটির আরও পাঁচজন নেতা, যাদের ইতিপূর্বে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরও শোকজ করা হয়েছে। তারা হলেন, যুগ্ম আহ্বায়ক জুলকার নাঈন, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আশুলিয়া থানা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাওন এবং সদস্য মো. আমানুল্লাহ (শিব্বির)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে যা দলের নজরে এসেছে। গঠনতান্ত্রিক নিয়ম ও কাজের স্বচ্ছতা নিশ্চিতে এই অভিযোগগুলো গুরুত্বের সাথে পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ প্রেক্ষিতে, কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

The post শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির ৭ নেতাকে শোকজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.