কক্সবাজারে রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার
কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে সাইফুল ইসলাম সুমন (৪২) নামের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কলাতলীর ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও নিহতের সহকর্মী সূত্রে জানা গেছে, সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কলাতলীর স্টাফ কোয়ার্টারে […] The post কক্সবাজারে রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে সাইফুল ইসলাম সুমন (৪২) নামের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কলাতলীর ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের সহকর্মী সূত্রে জানা গেছে, সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কলাতলীর স্টাফ কোয়ার্টারে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে সহকর্মীরা দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের রুমমেট শামসুল আলম জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি কক্ষে গিয়ে সুমনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে অন্য সহকর্মীদের ডাকেন। পরে সবাই মিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সহকর্মীরা আরও জানান, ঘটনার আগের দিন সন্ধ্যা পর্যন্ত সুমন স্বাভাবিকভাবেই কর্মস্থলে দায়িত্ব পালন করেন। হঠাৎ তার এমন মৃত্যুতে তারা বিস্মিত ও শোকাহত।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মো. ছমিউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
The post কক্সবাজারে রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







