শহিদ পরিবারের কেউ জামায়াত করলে ডাবল অপরাধ: ফজলুর রহমান
ঢাকা: মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহিদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ্য করে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমানের এমন বক্তব্যে সংসদে বিরোধীদলীয় সদস্যরা […] The post শহিদ পরিবারের কেউ জামায়াত করলে ডাবল অপরাধ: ফজলুর রহমান first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraba

ঢাকা: মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহিদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ্য করে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমানের এমন বক্তব্যে সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।
হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে জামায়াত আমির নিজেকে মুক্তিযোদ্ধা পরিবার ও শহিদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন।
ফজলুর রহমান বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সেই ডিসেম্বর শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আল বদর। সেই আল বদর বাহিনী কারা ছিল সবাই জানে।
ফজলুর রহমানের বক্তব্য শেষ হলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাড়িয়ে বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এটাকে তিনি (ফজলুর রহমান) চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। তাহলে তাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমি কোন দল করব, কোনো আদর্শ অনুসরণ করব- এটি আমার নাগরিক অধিকার। এর ওপর হস্তক্ষেপ করার নুন্যতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। এসময় তিনি ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য অপসারণ করার দাবি জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফজলুর রহমানের বক্তব্য অথবা বিরোধীদলীয় নেতার বক্তব্যে যদি কোনো অসংসদীয় শব্দ থাকে তা একপাঞ্জ (অপসারণ) করা হবে।
The post শহিদ পরিবারের কেউ জামায়াত করলে ডাবল অপরাধ: ফজলুর রহমান first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







