কুষ্টিয়ায় আড়াই কোটি টাকার তামাকজাত পণ্য ধ্বংস

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে চোরাচালানের দায়ে জব্দ করা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। ধ্বংস কার্যক্রমে ধ্বংস কমিটির আহ্বায়ক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান, সদস্য সচিব ও […] The post কুষ্টিয়ায় আড়াই কোটি টাকার তামাকজাত পণ্য ধ্বংস first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraba

কুষ্টিয়ায় আড়াই কোটি টাকার তামাকজাত পণ্য ধ্বংস
২৮ এপ্রিল, ২০২৬ ১৫:৩৫  

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে চোরাচালানের দায়ে জব্দ করা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

ধ্বংস কার্যক্রমে ধ্বংস কমিটির আহ্বায়ক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান, সদস্য সচিব ও কুষ্টিয়ার সহকারী কমিশনার মো. আকবর হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ‘আটক তামাক ও তামাকজাত পণ্য বিনষ্টকরণ’ কর্মসূচির আওতায় এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন সংস্থার অভিযানে জব্দ করা ৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৯৪৭ শলাকা বিড়ি-সিগারেট, জর্দা ও গুলসহ বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চোরাচালান প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও ধ্বংস কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

The post কুষ্টিয়ায় আড়াই কোটি টাকার তামাকজাত পণ্য ধ্বংস first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.