বিমানবন্দরের রানওয়ে ঢুকে পড়ায় যুবক আটক

ঢাকা: নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ার অভিযোগে জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ওই যুবক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে কোনো বাধা ছাড়াই রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আটক হওয়া জান্নাতুলের বাড়ি মেহেরপুর জেলায়। […] The post বিমানবন্দরের রানওয়ে ঢুকে পড়ায় যুবক আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রে

বিমানবন্দরের রানওয়ে ঢুকে পড়ায় যুবক আটক
২৮ এপ্রিল, ২০২৬ ১৭:৫৫  

ঢাকা: নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ার অভিযোগে জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ওই যুবক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে কোনো বাধা ছাড়াই রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

আটক হওয়া জান্নাতুলের বাড়ি মেহেরপুর জেলায়।

জিজ্ঞাসাবাদে জান্নাতুল জানান, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই বিমানের কাছে চলে আসেন তিনি।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডোমেস্টিকের একটি গেইট দিয়ে বিমাবন্দরের ভেতরে এপ্রোন এলাকা পর্যন্ত যান ওই যুবক। সেখান থেকে তাকে আটক করা হয়।

এর আগে, পুলিশ সদর দফতর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারির পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তা জোরদারের পরদিনই ঘটলো এমন ঘটনা।

সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানায় বেবিচক।

The post বিমানবন্দরের রানওয়ে ঢুকে পড়ায় যুবক আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.