রাজধানীতে পিস্তল ও বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন এলাকা থেকে দেশি এবং বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এ্যামুনিশন ও বিপুলসংখ্যক ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এসব কথা বলেন। তিনি বলেন, আজ রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন থানাধীন বিভিন্ন এলাকা […] The post রাজধানীতে পিস্তল ও বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৫ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর |

রাজধানীতে পিস্তল ও বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১৫:৩৫  

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন এলাকা থেকে দেশি এবং বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এ্যামুনিশন ও বিপুলসংখ্যক ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এসব কথা বলেন।

তিনি বলেন, আজ রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন থানাধীন বিভিন্ন এলাকা থেকে এই আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের থেকে দেশি এবং বিদেশি তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড এ্যামুনিশন, দুটি চাপাতি ও এক লাখ দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

খালিদুল হক হাওলাদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টনে বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-২ ওই স্থানে অভিযান চালায়।

অভিযানে আব্দুর রহমান রহমত উল্লাহকে (৪২) একটি পিস্তল ও ৭ হাজার পিস ইয়ারাসহ, মনিরুল ইসলাম রোডার মনিরকে (৪৯) একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন ৩৩ রাউন্ড তাজা গুলি এবং ১০০০ ইয়াবাসহ, মো. নুর হোসেনকে (৫০) নিজ শয়ন ঘর থেকে ৯৪০০০ পিস ইয়াবাসহ এবং রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় দুই সদস্য আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং নূর নবীকে (১৯) দুটি চাপাতিসহ গ্রেফতার করে র‍্যাব-২।

এ ছাড়া মোহাম্মাদপুরের ৪০ ফিট সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার আলামত ও আসমিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক।

The post রাজধানীতে পিস্তল ও বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৫ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.