গুলশানে হাসপাতাল থেকে বিদেশি নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শামিম সলিম কাসিম (Shamim Salim Kassim) (৬৭)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে মরেদেহটি উদ্ধার করা হয়। গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আলিম জানান, প্রাথমিকভাবে মরদেহে অস্বাভাবিক কিছু চিহ্ন পরিলক্ষিত হয় নাই। […] The post গুলশানে হাসপাতাল থেকে বিদেশি নারীর মরদেহ উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabang

গুলশানে হাসপাতাল থেকে বিদেশি নারীর মরদেহ উদ্ধার
২৮ এপ্রিল, ২০২৬ ১৫:৩৫  

ঢাকা: রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শামিম সলিম কাসিম (Shamim Salim Kassim) (৬৭)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে মরেদেহটি উদ্ধার করা হয়।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আলিম জানান, প্রাথমিকভাবে মরদেহে অস্বাভাবিক কিছু চিহ্ন পরিলক্ষিত হয় নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

তিনি আরও জানান, ওই নারী সকালে বরিধারার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শামিম সলিম কাসিমের বাবার নাম আমিন বাচুয়ালি। তার পাসপোর্ট নম্বর P6139617। তিনি গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন।

 

The post গুলশানে হাসপাতাল থেকে বিদেশি নারীর মরদেহ উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.