বাড্ডায় সন্তানকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক
ঢাকা: রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত বাবা শাহিনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম হাবিবুল্লাহ (৩)। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা […] The post বাড্ডায় সন্তানকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ঢাকা: রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত বাবা শাহিনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম হাবিবুল্লাহ (৩)। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, ওই বাড়িটিতে রিকশাচালক শাহিন, তার স্ত্রী গৃহপরিচারিকা শিল্পী খাতুন ও তাদের দুই ছেলে সন্তানকে নিয়ে থাকেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বড় ছেলেটি বাসায় ছিল না। আর নিজের জন্য ঔষধ কিনতে বাসার বাইরে গিয়েছিলেন শিশুটির মা শিল্পী। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন ডাকাডাকি করে তার স্বামীকে দরজা খুলতে বলেন। তবে তিনি কিছুতেই দরজা খুলছিলেন না। এরপর বাড়িওয়ালাসহ আশপাশের মানুষ জড়ো হলে শাহিন দরজা খুলে বলেন, ছেলেকে তিনি মেরে ফেলেছেন। তখন সবাই রুমের ভেতর ঢুকে বিছানার উপর শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা শাহিনকে আটকে রাখেন।
এসআই আরও জানান, জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদে উদ্ধার করে। অভিযুক্ত শাহিনকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন। এসব নিয়েই সংসারে অশান্তি চলছিল। তবে ছেলেকে কেন হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে। বাড্ডা বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া জুলহাস মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
The post বাড্ডায় সন্তানকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



