চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুতায়িত হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগি পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা […] The post চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ

চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
২৮ এপ্রিল, ২০২৬ ১৪:৩৫  

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুতায়িত হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগি পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। তার মা মাটিতে পড়েআ থাকায় অবস্থায় দেখতে পান। রনিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, ‘সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের এক যুবককে হাসপাতালে স্বজনরা নিয়ে এলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।’

The post চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.