ফারজানা রুপা ও শাকিলের জামিন আদেশ ১১ মে পর্যন্ত স্থগিত
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন বিষয়ে আদেশ ঘোষণা পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। নতুন করে আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় চাওয়ার আবেদনের পর এ আদেশ […] The post ফারজানা রুপা ও শাকিলের জামিন আদেশ ১১ মে পর্যন্ত স্থগিত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন বিষয়ে আদেশ ঘোষণা পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। নতুন করে আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় চাওয়ার আবেদনের পর এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে, গত ২১ এপ্রিল এই সাত মামলায় দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয় এবং আদেশের জন্য ২৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আদালত তাদের কারাগারে পাঠান। এর আগে ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এই সাংবাদিক দম্পতিকে।
The post ফারজানা রুপা ও শাকিলের জামিন আদেশ ১১ মে পর্যন্ত স্থগিত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







