সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মধ্যনগরের এরন বিল হাওরে (ইকরাছই হাওরে) বাঁধ ভেঙে পানি ঢুকছে। সীমান্তের মনাই নদীতে চাপ বাড়ায় পানি প্রবেশ করছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে এই পানির প্রবেশ শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এরন বিলের হাওরে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ […] The post সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:১৫  

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মধ্যনগরের এরন বিল হাওরে (ইকরাছই হাওরে) বাঁধ ভেঙে পানি ঢুকছে। সীমান্তের মনাই নদীতে চাপ বাড়ায় পানি প্রবেশ করছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামীণ সড়ক ভেঙে এই পানির প্রবেশ শুরু হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, এরন বিলের হাওরে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর খেতের ধান কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সড়কটি ভেঙে গেছে। ইকারছই হাওরের বেশিরভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মতো জমি ডুবেছে।

তবে ইউএনও জানান, ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

The post সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.