মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর ‘লাল কার্ড’
ফেসবুকে ‘লাল কার্ড’ দেখালেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
২৭ এপ্রিল, সোমবার রাতে তিনি এ পোস্ট করেন। তবে কাকে বা কি কারণে লাল কার্ড দেখালেন তা পোস্টে উল্লেখ না করলেও মুহূর্তে ভাইরাল হয়েছে পোস্টটি।
পোস্টটি দেওয়ার পর ১০ মিনিটে অর্ধলক্ষের বেশি রিয়েকশন পড়ে। ঘন্টা পার না হতেই শেয়ার হয় কয়েক হাজার। কমেন্টেও জমা পড়েছে নানা তীর্যক মন্তব্য।
সেসব মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ফ্যামিলি কর্ডের মতো মা-বোনেদের হাতে এলপিজি কার্ড দেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর এমন বার্তা দিলেন এনসিপি’র এই নেতা।
ডিবিটেক/এনএ/ইকে







