বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক
২০২৫ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে টিকটকের উদ্যোগগুলো সম্পর্কে এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট সক্রিয়ভাবে শনাক্তকরণের তথ্য প্রতিবেদনটিতে উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এর মধ্যে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে ৩০.১ শতাংশ ভিডিওগুলোর সরিয়ে ফেলা হয়। এছাড়া, ১১.৫ শতাংশ নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে, এবং ১৫.৬ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে সরানো হয়েছে। ৪৫.৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ১৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।







