তৌফিক-ই ইলাহীর জামিন আবেদনের শুনানি ২৬ জুলাই

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী জামিন আবেদন করেছেন। প্রায় ১৭ মাস ধরে কারাবন্দি থাকার পর তিনি এ আবেদন জানান। রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত […] The post তৌফিক-ই ইলাহীর জামিন আবেদনের শুনানি ২৬ জুলাই first appeared on Sarabangla | Breaking News | Sports | En

তৌফিক-ই ইলাহীর জামিন আবেদনের শুনানি ২৬ জুলাই
২৬ এপ্রিল, ২০২৬ ১৮:২৫  

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী জামিন আবেদন করেছেন। প্রায় ১৭ মাস ধরে কারাবন্দি থাকার পর তিনি এ আবেদন জানান।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তৌফিক-ই ইলাহীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন জামিন আবেদন উপস্থাপন করেন। তিনি আদালতে বলেন, তার মক্কেল কেবল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে সরকারের কোনো বৈঠকে তিনি অংশ নেননি। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাকে কারাগারে রাখা হয়েছে।

আইনজীবী আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে গ্রেফতারের এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না হলে আসামি শর্তসাপেক্ষে জামিন পাওয়ার অধিকারী হতে পারেন।

অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শুনানির জন্য অতিরিক্ত সময় চান এবং জানান, শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ জুলাই তারিখ নির্ধারণ করেন।

পরে আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বলেন, তৌফিক-ই ইলাহী ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর অন্য একটি মামলায় গ্রেপ্তার হন এবং একই বছরের ২৭ অক্টোবর তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তিনি আশা প্রকাশ করেন, আদালত জামিন আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

The post তৌফিক-ই ইলাহীর জামিন আবেদনের শুনানি ২৬ জুলাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.