রাউজানে বিএনপি কর্মী হত্যা, ২ আসামি গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার উর জামান বাবলু (৩৬) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা […] The post রাউজানে বিএনপি কর্মী হত্যা, ২ আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাউজানে বিএনপি কর্মী হত্যা, ২ আসামি গ্রেফতার
২৬ এপ্রিল, ২০২৬ ১৮:২৫  

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার উর জামান বাবলু (৩৬) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মামলার পর শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) ও ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)-কে গ্রেফতার করা হয়। তারা রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়। প্রত্যক্ষদর্শীর তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. আনিছুজ্জামান ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা (জঙ্গল রাউজান) এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আসামিরা বাবলুর পিঠের বাম পাশে গুলি করে তাকে হত্যা করে।

ঘটনার সময় তার সঙ্গে থাকা পুলিন নামে একজনকে ধাওয়া করা হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার নিহতের স্বজন ও স্থানীয়রা মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও খাটিয়া চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে রেখে প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন।

The post রাউজানে বিএনপি কর্মী হত্যা, ২ আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.