তাপস-নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৭ মে এ বিষয়ে আদেশ দেবেন। রোববার (২৬ এপ্রিল) […] The post তাপস-নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তাপস-নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে
২৬ এপ্রিল, ২০২৬ ১৮:২০  

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৭ মে এ বিষয়ে আদেশ দেবেন।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেন।

মামলায় চারজন আসামি বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন, আর বাকি ২৪ জন এখনো পলাতক।

এদিকে, একই সময়ের আরেকটি ঘটনায় জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রেখে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে হাজির করা হয়।

The post তাপস-নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.