জাবিতে দিনব্যাপী অ্যাকাডেমিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে একটি দিনব্যাপী সমন্বিত অ্যাকাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: অ্যাকাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এই আয়োজনে কারিগরি সহযোগিতায় ছিল গবেষণা সংস্থা […] The post জাবিতে দিনব্যাপী অ্যাকাডেমিক গবেষণ
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে একটি দিনব্যাপী সমন্বিত অ্যাকাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: অ্যাকাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
এই আয়োজনে কারিগরি সহযোগিতায় ছিল গবেষণা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)’। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই আয়োজনে গবেষণার মৌলিক ধারণা, প্রবন্ধ রচনা, পদ্ধতি নির্বাচন, তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপনা কৌশলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুসংগঠিতভাবে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি তার বক্তব্যে বলেন, “গবেষণা কেবল উচ্চশিক্ষার অনুষঙ্গ নয়, বরং এটি সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।” বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মান ও পরিমাণ বাড়াতে পারলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাবে, তেমনভাবে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে গবেষণার বিকল্প নেই। গবেষণা যেমন একজন শিক্ষার্থীকে চিন্তাশীল হতে সহায়তা করে, তেমনভাবে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে ভূমিকা রাখে। যদিও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গবেষণায় অনেক পিছিয়ে, তারপরও বিগত কয়েক বছর ধরে গবেষণার পরিমাণ ও মান আশাজাগানিয়া।
এছাড়া আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে নিবন্ধিত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
ভবিষ্যতে গবেষণার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।
The post জাবিতে দিনব্যাপী অ্যাকাডেমিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







