প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
ঢাকা: তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান […] The post প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entert
ঢাকা: তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সৈয়দ আবদাল আহমদকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এই এক বছর মেয়াদ গণনা শুরু হবে।
এতে আরও জানানো হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

The post প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







