জ্বালানি সংকট বৈশ্বিক প্রভাবের ফল: রিজভী
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকট কেবল বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক প্রভাবের ফল। তবে এ সংকট মোকাবিলায় প্রথাগত জ্বালানির ওপর চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। […] The post জ্বালানি সংকট বৈশ্বিক প্রভাবের ফল: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকট কেবল বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক প্রভাবের ফল। তবে এ সংকট মোকাবিলায় প্রথাগত জ্বালানির ওপর চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। কর-সুবিধা বাড়াতে হবে। এতে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি জ্বালানি খাতে বৈদেশিক নির্ভরতাও বহুলাংশে হ্রাস পাবে।
রোববার (২৬ এপ্রিল) শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ জ্বালানিসহ বর্তমানের বহুমুখী সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে-েএমন আশাবাদ ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক এবং এরই মধ্যে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদ রাখতে প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
The post জ্বালানি সংকট বৈশ্বিক প্রভাবের ফল: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







