এনআইডির নতুন মহাপরিচালক হলেন আনোয়ার পাশা

ঢাকা: ‎জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। ‎রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‎এতে বলা হয়, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর […] The post এনআইডির নতুন মহাপরিচালক হলেন আনোয়ার পাশা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এনআইডির নতুন মহাপরিচালক হলেন আনোয়ার পাশা
২৬ এপ্রিল, ২০২৬ ১৭:৩০  

ঢাকা: ‎জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

‎রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

‎এতে বলা হয়, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট সকল দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

‎এর আগে, গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

‎উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই অনুবিভাগটি দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান, সংশোধন ও তথ্যভাণ্ডার ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে থাকে।

The post এনআইডির নতুন মহাপরিচালক হলেন আনোয়ার পাশা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.