প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
ঢাকা: সরকারি প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। রোববার (২৬ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পে সাশ্রয়ী হতে হবে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ব্যয়ের খাতগুলো […] The post প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী first app
ঢাকা: সরকারি প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
রোববার (২৬ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পে সাশ্রয়ী হতে হবে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ব্যয়ের খাতগুলো যথাযথ কি-না এবং প্রকল্পগুলো জনবান্ধব কি-না, তা গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। বর্তমান সরকার উদ্যোক্তাদের ভোগান্তি নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, একনেকে মোট ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া রয়েছে, আবার কিছু ক্ষেত্রে অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে সচিবালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে আলাদা কিছু প্রস্তাবনা এসেছে। সেই সঙ্গে বিগত সময়ে গ্রহণ করা প্রকল্পগুলো পুনরায় পর্যালোচনা বা রিভিউ করার ওপর জোর দেওয়া হয়েছে।
The post প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







