দেশের ৪ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
ঢাকা: আগামী দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। এদিন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা এক জরুরি সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার […] The post দেশের ৪ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
ঢাকা: আগামী দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের
রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। এদিন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা এক জরুরি সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার চেয়েও অধিক বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
The post দেশের ৪ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







