যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়
২৮ মার্চ, ২০২৬ ১৩:৪৯  

ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৪৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা আদায় হয়েছে।

২৮ মার্চ, শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা। উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের ছুটির পর ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বেশ কয়েকদিন ধরে যানবাহনের চাপ রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে দিগুণ যানবাহন চলেছে। গাড়ির চাপ সামলাতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ সচল রাখা হয়েছে।

এর মধ্যে উভয় প্রান্তে দুটি করে বিশেষ বুথ ব্যবহার করা হচ্ছে শুধু মোটরসাইকেল পারাপারের জন্য।

ডিবিটেক/বিএনও/ইকে