এবার ১৪ মার্চের ২৪ ফ্লাইট বাতিল 

১৫ দিনে শাহজালালের ৪৭৫ ফ্লাইট বাতিল

১৫ দিনে শাহজালালের ৪৭৫ ফ্লাইট বাতিল
১৪ মার্চ, ২০২৬ ০০:০০  

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশ পথ অনিরাপদ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ, শনিবারে  ঢাকার হযরতর্জাতিক বিমানবন্দরের মোট ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে প্রকাশ, ১৪ মার্চের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।  

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি এবং ১৩ মার্চ ২৫ টি ফ্লাইট বাতিল হয়।

সব মিলিয়ে ১৫দিনে সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।

ডিবিটেক/ডিএইচই/ইকে