ই-ক্যাব ইফতার মাহফিলে 

দ্রুত ই-ক্যাব নির্বাচনের কার্যক্রম শুরুর প্রত্যাশা

দ্রুত ই-ক্যাব নির্বাচনের কার্যক্রম শুরুর প্রত্যাশা
১২ মার্চ, ২০২৬ ২৩:০২  
১২ মার্চ, ২০২৬ ২৩:৪১  

দীর্ঘ বিরতির পর প্রশাসকের অধীনে দেশের ই-কমার্স ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হলো রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটের হল রুম।

 ১২ মার্চ, বৃহস্পতিবার এখানেই অনুষ্ঠিত হয়  ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)  ইফতার মাহফিল ২০২৬। মাহফিলে ৪ শতাধিক ই-ক্যাব সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিকাল ৪ টায় রেজিস্ট্রেশন এর মাধ্যমে শুরু হয় মাহফিলের আনুষ্ঠানিকতা। শুরুতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদ স্বাগত বক্তব্য রাখেন।

তিনি বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠালগ্ন থেকে ই-ক্যাবের সাথে সম্পৃক্ত সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসঙ্গে দ্রুত সময়ে ই-ক্যাব নির্বাচনের কার্যক্রম শুরু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ই-ক্যাব ইফতার মাহফিল ২০২৬–এ উপস্থিত থেকে আয়োজনটিকে সফল ও অর্থবহ করে তোলার জন্য ই-ক্যাবের সকল সম্মানিত সদস্য, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়, আন্তরিক অংশগ্রহণ এবং ই-কমার্স খাতের প্রতি ইতিবাচক মনোভাব আমাদের এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা আশা করি, ই-ক্যাবের এই বন্ধন ও সহযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

প্রশাসক জানান, জাতীয়  সংসদ চলমান থাকায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহদী আমিন উপস্থিত হতে পারেননি।

তবে অনুষ্ঠানে যোগ দিয়ে বিশেষ অতিথি সংসদ সদস্য নরসিংদী-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন (বকুল) তার বক্তব্যে ই-কমার্সকে প্রান্তিকে পৌছায় দেউয়ার আশা ব্যক্ত করেন। 

ইফতারে অংশ নিয়ে সাবেক প্রশাসক সাঈদ আলী বলেন, ইক্যাব পরিবারের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো। সকলের মধ্যে নতুন আত্মবিশ্বাস ও সহনশীলতা কাজ করছে। আয়োজন অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ে ইক্যাবের নতুন নেতৃত্ব চলে আসবে। 

আনুষ্ঠানিকতার শেষ ধাপে ইফতারের টাইটেল স্পন্সর ছিলো ওয়ালটন গ্রুপ, প্লাটিনাম স্পন্সর কেয়ার বিজনেস; গোল্ডস্পন্সর লাইফ প্লাস বাংলাদেশ ও সুখের খামার এবং সিলভার সংসার সেলাই, বিক্রয় বাজার ও ইভেন সিটি প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় সহায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। 

ইফতারের আগ মুহূর্তে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ই- ক্যাব সদস্য আনিসুর রহমান সোহেল ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন হোসনে আরা নুরি নওরীন।

ডিবিটেক/ডিএইচই/এমইউএম