নগদ রেমিট্যান্সে ‘হার না মানা হার’

নগদ রেমিট্যান্সে ‘হার না মানা হার’
৪ মার্চ, ২০২৬ ০০:৫১  

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উপহারের সুযোগ নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘হার না মানা হার’ শীর্ষক একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা প্রিয়জনের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে জিতে নিতে পারেন দেড় ভরি ওজনের একটি স্বর্ণের হার। চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হওয়া এই বিশেষ অফারটি চলবে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

নতুন এই ক্যাম্পেইনে অংশ নিতে প্রবাসীদের নগদের বৈধ চ্যানেলের মাধ্যমে সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিট্যান্স পাঠাতে হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী ২.৫ শতাংশ তাৎক্ষণিক প্রণোদনা বা ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ তো থাকছেই। নগদের এই উদ্যোগ মূলত ডিজিটাল মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে আরও জনপ্রিয় ও আনন্দদায়ক করে তোলার একটি প্রয়াস।

ক্যাম্পেইনটি নিয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, উৎসবের মৌসুমে প্রবাসীরা সবসময়ই তাদের স্বজনদের জন্য অর্থ পাঠিয়ে থাকেন। নগদের মাধ্যমে সেই অর্থ পাঠিয়ে যদি কেউ স্বর্ণের হার জিতে নিতে পারেন, তবে তা প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ও তাঁর পরিবারের জন্য এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। গ্রাহকদের লেনদেনে বাড়তি আনন্দ যোগ করতেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্ভাবনী অফার প্রবাসীদের হুন্ডি বা অবৈধ পথ পরিহার করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহিত করবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রাহকরা দ্রুত ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা পাবেন। দেড় ভরি স্বর্ণের এই আকর্ষণীয় পুরস্কার প্রবাসী পরিবারগুলোর জন্য ঈদ বা বিশেষ উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশা করছে নগদ কর্তৃপক্ষ।

ডিবিটেক/এলএমএলএস/ইকে