সৌদিয়া কোচের টিকেট এখন বিডিটিকেটস-এ

সৌদিয়া কোচের টিকেট এখন বিডিটিকেটস-এ
৩ মার্চ, ২০২৬ ২৩:০৮  

ই-টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস-এ যুক্ত হয়েছে জনপ্রিয় বাস অপারেটর সৌদিয়া কোচ সার্ভিস। ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই অনলাইনে সৌদিয়ার বাসের টিকেট কাটতে পারবেন যাত্রীরা।

কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান ও বেনাপোলসহ বিভিন্ন রুটে চলাচল করে আসছে সৌদিয়া। প্রতিষ্ঠানটির দাবি, যাত্রীসেবায় আস্থা ও নির্ভরতার কারণে এসব রুটে তাদের চাহিদা বেশি।

বিডিটিকেটস জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে সৌদিয়ার টিকেট কিনতে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। ফলে নির্ধারিত ভাড়াতেই টিকেট সংগ্রহ করা যাবে।

বিডিটিকেটসের হেড অব ক্যাম্পেইন শাফায়েত শাহনূর বলেন, জনপ্রিয় এই বাস অপারেটরকে প্ল্যাটফর্মে যুক্ত করা সময়ের দাবি ছিল। এতে সারা বছরই ভ্রমণ পরিকল্পনা ও টিকেট কেনায় গ্রাহকদের সময় ও শ্রম সাশ্রয় হবে।

সৌদিয়ার এসি কোচে ফ্রি সেট মেনু সুবিধা রয়েছে। এসি ও নন-এসি উভয় ধরনের কোচেই মার্সিডিজ-বেঞ্জ বাসের সেবা দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিটিকেটস অ্যাপ ছাড়াও ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে সপ্তাহের সাত দিন কল করা যাবে।

ডিবিটেক/টিআরএস/এমইউএম