অগ্রিম পেমেন্ট ছাড়াই আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

অগ্রিম পেমেন্ট ছাড়াই আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১১  

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে ‘নোট ৬০’ সিরিজ। ব্র্যান্ডটির ভাষ্য অনুযায়ী, নতুন এই সিরিজে থাকছে আইকনিক ডিজাইন ধারা এবং পামপে-এর সঙ্গে যৌথ উদ্যোগে ০% অগ্রিম পেমেন্ট সুবিধা।

এই অফারের আওতায় গ্রাহকরা কোনো অগ্রিম অর্থ ছাড়াই ফোন কিনে পরবর্তী মাস থেকে কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে স্মার্টফোন আপগ্রেডকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনফিনিক্স জানায়, নোট ৬০ সিরিজে থাকবে পরিমিত বডি স্ট্রাকচার, প্রিমিয়াম ফিনিশ এবং ভারসাম্যপূর্ণ কিন্তু সাহসী ভিজ্যুয়াল ডিজাইন। ব্র্যান্ডটি উপকরণের মান, সূক্ষ্ম ডিটেইলিং ও সামগ্রিক নান্দনিকতায় বিশেষ গুরুত্ব দিয়েছে।

ইনফিনিক্স নোট ৬০ এবং ইনফিনিক্স নোট ৬০ প্রো–এর প্রি-বুকিং চলবে ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত। প্রি-বুকিং গ্রাহকরা পাবেন ডার্ক ব্লু ব্যাকপ্যাক, ম্যাগ পাওয়ার ব্যাংক ও এক্সক্লুসিভ ছাতা—স্টক সাপেক্ষে। অফিসিয়াল লঞ্চের পাঁচ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার কথা জানিয়েছে ব্র্যান্ডটি।

ইনফিনিক্স বাংলাদেশ জানায়, সিরিজটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন, মূল্য ও লঞ্চ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

ডিবিটেক/ইএইচ/এমইউ