৭,০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসরে সহজ কিস্তি সুবিধা
বাংলাদেশের বাজারে এলো ভিভো ভি৮০ লাইট
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রিমিয়াম ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট
- ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসের হায়ার পারচেজে মাসিক ৩,৯০০ টাকা থেকে কিস্তি এবং ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা
ঢাকা: বাজারে উন্মোচনের পর থেকেই দেশের প্রযুক্তিপ্রেমী ও পেশাজীবীদের নজর কাড়ছে ভিভোর নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট'। চলতি মাসের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিষেকের পর এর নান্দনিক ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও মসৃণ পারফরম্যান্সের কারণে ডিভাইসটি গ্রাহকপ্রিয়তা অর্জন করছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে আকর্ষণীয় বিক্রয়োত্তর অফার ও সহজ কিস্তি সুবিধা চালু করেছে ভিভো বাংলাদেশ।
চলমান লঞ্চিং অফারের আওতায় আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ হায়ার পারচেজ সুবিধায় সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে ফোনটি কেনা যাবে, যেখানে প্রতি মাসে কিস্তির পরিমাণ শুরু হবে ৩,৯০০ টাকা থেকে। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই সুবিধা (শর্ত প্রযোজ্য)।
দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের পাশাপাশি আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি ভিভো ভি৮০ লাইটের পুরুত্ব মাত্র ৭.৯৯ মিলিমিটার এবং ওজন ১৯৭ গ্রাম। এর অনন্য স্কাইলাইন ক্যামেরা মডিউল ব্যাকপ্যানেলে ভিন্ন মাত্রা যোগ করেছে। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুটি প্রিমিয়াম রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। ডিভাইসে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার ৩ডি ডুয়াল-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ৯৩.৮২ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।
ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট, যার আনতুতু (AnTuTu) স্কোর দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৭০ হাজারে। টানা ৫০ মাসের বেশি সময় সিস্টেম ফ্লুইডিটি বজায় রাখার সক্ষমতাসহ এতে রয়েছে তিন প্রজন্মের ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট।
সারাদিনের ভারী ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোনটিতে রয়েছে বিশাল ৭,০৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি। বৃষ্টি, পানির ঝাপটা কিংবা ভেজা ও তৈলাক্ত হাতেও এটি নির্বিঘ্নে ব্যবহারের উপযোগী। ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট প্রধান সেন্সর এবং সামনে গ্রুপ সেলফির জন্য যুক্ত করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ভিভোর অফিসিয়াল আউটলেট ও অনুমোদিত খুচরা শপগুলোতে হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে।
//ডিবিটেক/ আইপিএসএ/এসএমই/এফওইটি//